শিক্ষা, দাওয়াহ ও পূর্ণ মানবকল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক, অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান
আন-নুসরা ফাউন্ডেশন শিক্ষা, দাওয়াহ ও পূর্ণ মানবকল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান। যার নিবন্ধন নম্বর: এস-১৩১১১/২০১৯। ২০২৫ সালে শায়খ আবুল কাশেম ফজলুল হক এটি প্রতিষ্ঠা করেন।
তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে প্রত্যক্ষভাবে পরিচালনা করছেন। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন করছে।
সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইলমের প্রচার ও বিস্তার আন-নুসরা ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। সালাফে সালিহীনের পথ ধরে কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।
কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন গঠন এবং বিশুদ্ধ ইলমের প্রচার
আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে নিরন্তর প্রচেষ্টা
আর্তমানবতার সেবা ও সমাজ সংস্কারে নিবেদিত
সালাফে সালিহীনের পথে মধ্যমপন্থা অবলম্বন
আমাদের কার্যক্রম পরিচালনার মৌলিক নীতিমালা যা আমাদের প্রতিটি সিদ্ধান্ত ও কাজের ভিত্তি
পবিত্র কুরআন ও আল্লাহর রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ তথা কর্মনীতিই আন-নুসরা ফাউন্ডেশনের মূল আদর্শ।
ইসলামের প্রাথমিক যুগের শ্রেষ্ঠ মুসলিমদের অনুসৃত পদ্ধতির আলোকে কুরআন ও সুন্নাহভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।
উম্মাহর ঐক্য, সংহতি ও পারস্পরিক ভ্রাতৃত্বের নীতি মেনে চলা।
সৎকাজে উৎসাহ দান ও অসৎকাজ থেকে বিরত রাখার মাধ্যমে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সংহতকরণ এবং মানবিক চেতনার জাগরণ।
ইসলামী দাওয়াহ এবং কার্যক্রমের ক্ষেত্রে উগ্রতা বা কঠোরতা পরিহার করে উদারতা ও সহনশীলতার নীতি অবলম্বন করা।
জনগণের প্রদত্ত দান অর্থ ও সম্পদকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত হিসেবে গণ্য করা এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য দাওয়াহ ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।
সংগৃহীত তহবিল এবং ব্যয়ের প্রতিটি হিসাবের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা।
পরিচালনা পর্ষদ এবং কর্মীদের সকল কাজের জবাবদিহিতা নিশ্চিত করা।
প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষণের ব্যবস্থা রাখা।
প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদের মধ্যে সর্বোচ্চ সততা ও নৈতিকতার মান বজায় রাখা।
সকল ক্ষেত্রে পেশাদারিত্ব নিশ্চিত করা; শিক্ষা, দাওয়াহ ও সেবামূলক কার্যক্রমে গুণগত মান বজায় রাখা।
রাজনৈতিক কর্ম ও অবস্থান গ্রহণ থেকে বিরত থাকা এবং নিরপেক্ষভাবে কাজ করা।
দক্ষ ও যোগ্য কর্মী নিয়োগ করা এবং তাদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করা।
সেবা কার্যক্রমের ক্ষেত্রে দরিদ্র, অসহায়, এতিম, বিধবা এবং দুর্যোগ কবলিত মানুষকে অগ্রাধিকার দেওয়া।
সাময়িক সহযোগিতার তুলনায় স্থায়ী দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন আমাদের নীতি।
তিনটি মূল খাতে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য
আমাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য
কুরআন ও সুন্নাহভিত্তিক বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রসার।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগ্য ইসলামী আলোচক ও দা'য়ী তৈরি করা।
কুরআন-সুন্নাহভিত্তিক যুগোপযোগী শিক্ষা গবেষণাকেন্দ্র স্থাপন, পাঠক্রম ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা।
আন-নুসরা ফাউন্ডেশনের চেতনাকে কেন্দ্রে রেখে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা।
আন-নুসরা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ২০৩০ সাল নাগাদ বছরে ১ লক্ষ বেকার তরুণের কর্মসংস্থান সৃষ্টি।
অসহায় ও দরিদ্র নারীদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা।
দরিদ্র ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ প্রদান ও সহায়ক কার্যক্রম পরিচালনা।
শিক্ষা, সংস্কৃতি ও নানা সামাজিক ও জীবনমুখী বিষয়ের ওপর প্রতিযোগিতার আয়োজন।
আমাদের আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নীতিমালা
নীতি ও নির্দেশিকা
বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত স্বেচ্ছা অনুদান ও অর্থসহায়তা।
সদস্য, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের এককালীন ও নিয়মিত অনুদান।
ফাউন্ডেশনের যে কোনো প্রকল্পের জন্য সংগৃহীত অর্থ।
সচ্ছল মুসলিমদের প্রদেয় যাকাত।
ইফতার ও কুরবানীসহ বিশেষ বিশেষ খাতে উসুলকৃত অর্থ।
ফাউন্ডেশনের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের আয়।
দ্রষ্টব্য: আমরা সব ধরনের আয় স্বচ্ছভাবে রেকর্ড রাখি এবং যথাযথভাবে ব্যবহার করি।